ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা পাঁচ জুটি! - Cricknews360

Breaking

Latest Tweets

Thursday, June 1, 2017

ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা পাঁচ জুটি!

ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা পাঁচ জুটি!

ক্রিকনিউজ২৪বিডি:

ভালো একটা পার্টনারশিপ না গড়তে পারলে সেই ম্যাচের রেজাল্ট ভালো করা সম্ভব নয়! এটা আমাদের কথা নয়, ক্রিকেট সেই কথাই বলে! দুই বছর আগে ২০১৫ সালে, মারলন স্যামুয়েলসকে নিয়ে অজিদের মাটিতে ৩৭২ রানের পার্টনারশিপ গড়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল, যা যে কোন উইকেট জুটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বসেরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়ানডে ক্রিকেটের সেরা ৫ টি জুটি।
৩৭২ রান:– জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্যানাভেরাতে ওয়েস্ট ইন্ডিজ দানবীয় ওপেনার গেইল এবং স্যামুয়েলস মিলে ২য় উইকেটে ৩৭২ রানের জুটি গড়েছিলেন। এটাই ওয়ানডে
ক্রিকেটের সবচেয়ে বেশি রানের জুটি। সেই ম্যাচে গেইল করেছিলেন তার ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি (২১৫) এবং স্যামুয়েলস করেছিলেন ১৩৩ রান।
৩৩১ রান:–  ১৯৯৯ সালের নভেম্বরে ভারতের ব্যাটিং গড খ্যাত শচিন টেন্ডুলকার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ম উইকেট জুটিতে রাহুল দ্রাবিড়কে সাথে নিয়ে করেছিলেন ৩৩১ রান। ম্যাচে শচিন করেন ১৮৬ রান এবং দ্রাবিড় করেন ১৫৩ রান।
৩১৮ রান:–  ১৯৯৯ সালে শ্রীলংকার বিরুদ্ধে রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়েই ৩১৮ রানের জুটি গড়েন তখনকার ভারতীয় ওপেনার সৌরভ গাঙ্গুলি। ম্যাচে গাঙ্গুলি করেন তার ক্যারিয়ার সেরা ১৮৩ রান এবং দ্রাবিড় করেন ১৪৬ রান।
২৮৬ রান:– ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে ২৮৬ রানের জুটি গড়েন শ্রীলংকার বিধ্বংসী ওপেনার জয়সুরিয়া এবং থারাঙ্গা। জয়সুরিয়া ১৫২ রান এবং থারাঙ্গা ১০৯ রান করে আউট হন।
২৮২ রান:– ২০১১ সালের মার্চে পেল্লাকেলেতে জিম্বাবুয়ের বিরুদ্ধেই আবার ওপেনিং পার্টনারশিপে রেকর্ড গড়েন ওপেনার দিলশান এবং থারাঙ্গা। তবে তারা ভাঙ্গতে পারেননি পুর্বের রেকর্ডটি। ম্যাচে দিলশান ১৪৪ রান এবং থারাঙ্গা ১ রান কম ১৪৩ রান করে আউট হন।

No comments:

Post a Comment

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...