ফাইনালে ওঠা পাকিস্তানের জন্য বড় সুসংবাদ
চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠার আগেই ক্রিকেট বোদ্ধারা মন্তব্য করেছিলেন এবারের সবচেয়ে দুর্বল দলটি হচ্ছে পাকিস্তান। অথচ সেই দুর্বলটি কিনা ইতোমধ্যে ফাইনালের টিকেট নিশ্চিত করে ফেলেছে। আজ ভারত-বাংলাদেশ ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হবে কে উঠবে স্বপ্নের ফাইনালে। কিন্তু এর মাঝে অনেকেই হিসাব করতে শুরু করেছে, কে হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা বোলার। যদিও হাতে বাকি আছে একটি সেমিফাইনাল ম্যাচ ও ফাইনাল।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের অধীর অপেক্ষা। এজবাস্টনের ঐতিহাসিক মাঠে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে, এ নিয়ে নানা জল্পনা-কল্পনা।
আগের দুই ম্যাচে তিনটি করে নিয়েছেন মোট ছয় উইকেট। সেই ধারাবাহিকতা কাল ইংল্যান্ডের বিপক্ষেও ধরে রাখলেন হাসান আলী। এদিনও তিন উইকেট শিকার করেন তিনি। তার বোলিং তোপে মাত্র ২১১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জনি বেয়ারস্টো, এউইন মরগান ও বেন স্টোকসের মতো গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন হাসান। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও এখন এই পেসার।
ইংল্যান্ডের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে বিদায় নিলেও বোলারদের উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে এক নম্বরে আছেন তিনি। যেহেতু অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরেছে। তাই হ্যাজেলউড আর উইকেট দখল করতে পারবেন না।
তার পরের স্থানে আছে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট। ৩ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন তিনি। ৫৫ রানে ৪ উইকেট নেয়া তার সেরা এই আসরে।
চার ম্যাচে ৭ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের পেসার জুনায়েদ খান। পেস আর সুইং দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে তার বোলিংয়ের তুলনা নেই। তার পর আছেন ইংল্যান্ডের আব্দুর রশিদ। সেও ৭ উইকেট দখলে রেখেছেন। কিন্তু তাতে কি? সেমিতে পাকিস্তানের বিপক্ষে হেরে ছিটকে গেলো স্বাগতিকরা।
গো নিউজ ২৪
No comments:
Post a Comment