এ কী হলো ইংল্যান্ডের? - Cricknews360

Breaking

Latest Tweets

Wednesday, June 14, 2017

এ কী হলো ইংল্যান্ডের?

এ কী হলো ইংল্যান্ডের?


এ কী হলো ইংল্যান্ডের?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে লড়ছে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের ম্যাচটিতে টপঅর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে চরম বিপদে পড়েছে ইংলিশরা। 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরগ্যান বাহিনীর সংগ্রহ ৪৩ ওভারে ১৮২ রান। উইকেট পড়েছে ৭টি। এই মুর্হুতে প্লাঙ্কেটকে নিয়ে লড়ছেন অলরাউন্ডার বেন স্টোকস। কিন্তু কতটুকু এগোতে পারবে তাদের কাফেলা এখন সেটাই দেখার অপেক্ষায়। 
আজকের ম্যাচটিতে পাকিস্তানের হয়ে ভালোই চমক দেখাচ্ছেন বোলার হাসান ও জুনায়েদ। দু’জনে দুটি করে উইকেট তুলেছেন। এছাড়া ইমাদ ও শাহদাব ১টি করে উইকেট তুলেছেন।
এদিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে ইংল্যান্ড। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে সবার আগেই সেমির টিকিট নিশ্চিত করে ইংলিশরা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বল বাকি রেখেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১০ রান করে জয় পায় ৮৭ রানের ব্যবধানে। আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ রানে ৩ উইকেট হারিয়েও ডি/এল ম্যাথুডে ৪০ রানের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। তবে গ্রুপ পর্বে রান না পাওয়া রয়ের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বেয়ারস্টো।
এদিকে বি গ্রুপে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১২৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডি/এল ম্যাথুডে ১৯ রানে হারিয়ে টিকিয়ে রাখে শেষ চারের স্বপ্ন। আর শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করেছে সরফরাজের পাকিস্তান।
তবে সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা হল ইনজুরিতে দলে নেন মোহাম্মদ আমির। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রুম্মন রেইস। আর ফাহিম আশরাফের পরিবর্তে এসেছেন শাদাব খান।
ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, মার্ক উড।
পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখার জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, রুম্মন রইস, শাদাব খান, হাসান আলী, জুনাইদ খান।

Sorce: #গো নিউজ২৪/এআর

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...