মাশরাফির সেঞ্চুরি - Cricknews360

Breaking

Latest Tweets

Friday, June 2, 2017

মাশরাফির সেঞ্চুরি

মাশরাফির সেঞ্চুরি



ব্যাট হাতে ক্রিকেটারদের সেঞ্চুরি আমরা হরহামেশাই দেখি। কিন্তু বল হাতে সেঞ্চুরি, তাও বিদেশের মাটিতে! দুর্লভ এই কীর্তি গড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম এবং একমাত্র বাংলাদেশী হিসেবে দেশের বাইরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক শ' উইকেটের মালিক হয়েছেন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এর জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নিজেদের প্রথম উইকেট হারায় দলীয় ৬ রানে। মাশরাফির ডেলিভারিকে স্কুপ করতে চেয়েছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়, কিন্তু ভুল টাইমিংয়ে বল চলে যায় ফাইন লেগে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজুর রহমানের হাতে। এই উইকেট শিকারের সাথে সাথেই ওয়ানডেতে বিদেশের মাটিতে এক শ' উইকেটের মালিক বনে যান মাশরাফি।
৫০ ওভারের ক্রিকেটে বিদেশের মাটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি মাশরাফিই। দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, তৃতীয় স্থানে আব্দুর রাজ্জাক। দু'জনই শিকার করেছেন যথাক্রমে ৮৭ উইকেট ও ৮৫ উইকেট

Tags:  ব্রেকিং নিউজ , খেলার খবর , cricknews24bd ,  সিরিজ ,    খেলার জগৎ , সর্বশেষ খেলার খবর , বাংলাদেশ ক্রিকেট

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...