ভারতের বিরুদ্ধে চার পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্রের বিপক্ষে লড়াইয়ের আগে এজবাস্টন তথা গোটা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে উত্তাপ। পাড়ার চায়ের দোকান থেকে বন্ধুদের আড্ডায়; সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ক্রিকেট পাড়ায় সর্বত্র আলোচনায় মাশরাফি-কোহলিদের লড়াই। তবে আর যাই হোক দু’দলের দলপতিদের কিন্তু এসবে তোয়াক্কা না করে বরং ভাবছেন কিভাবে পাকিস্তানের প্রতিপক্ষ হওয়া যায়।
এদিক আগামীকালের মহারণ উপলক্ষ্যে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘নিজেদের দিনে আমরা যেকোনো কিছু করতে পারি। বিষয় হচ্ছে, আমরা এমন একটা দল, নিজেদের আরও উন্নতির চেষ্টা করছি।
প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। জানি না ফল কী হবে, যদি আপনি একবার ভালো খেলতে পারেন, তবে সবকিছু বদলে যেতে পারে। শেষ ম্যাচেও দেখুন, রস (টেলর) ও (কেন) উইলিয়ামসন ভালো ব্যাটিং করেছে। তবে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। এটাই আসল কথা। মাঠে কখনো হাল ছাড়া যাবে না।’
অন্যদিকে আত্মবিশ্বাসী ভারত দলের অধিনায়ক কোহলি। বলেছেন, ‘বার্মিংহাম আমাদের খুব পছন্দের একটা মাঠ। আমাদের খেলার ধরনের সঙ্গে এখানকার উইকেট মানানসই। যেই প্রতিপক্ষ হোক, আমরা আমাদের পছন্দের ভেন্যুতেই খেলতে যাচ্ছি। ভাগ্য আমাদের সহায় হবেই। ’
শুধু তাই নয়, এজবাস্টনকে ভারত ক্রিকেট দলের ‘দ্বিতীয় বাড়ি’ উল্লেখ করেছেন ভারতীয় অধিনায়ক।
তবে আর যাই হোক দুই দলই কিন্তু মুখিয়ে থাকবে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। ভারতের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ দলে ওপেনিং বিভাগে তামিম ইকবালের সঙ্গে থাকতে পারেন সৌম্য সরকার। যদিও গত দুই ম্যাচে সৌম্যের ব্যাট হাসছে না।
তারপরও অতীত বিবেচনা করে তার হাতে ব্যাট তুলে দিতে পারেন নির্বাচকরা। অন্যদিকে বোলিং বিভাগে মাশরাফির নেতৃত্বে থাকতে পারেন তাসকিন-রুবেল ও মোস্তাফিজ। এছাড়া মিডলঅর্ডারে শক্তি যোগান দিতে মুখিয়ে আছেন মুশি-সাকিব। তাদের সঙ্গে সাব্বিরও যোগ হতে পারে। তবে ফিনিসিংটা কিন্তু রিয়াদ মোসাদ্দেকের জন্যই ওয়েট করবে সেটা বলার অপেক্ষা রাখে না।
যাই হোক চলুন দেখে আসি ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান, মাহমুউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
গো নিউজ ২৪
No comments:
Post a Comment