৮৩৪ রানের ম্যাচে টেলরের ঝোড়ো সেঞ্চুরি - Cricknews360

Breaking

Latest Tweets

Thursday, June 15, 2017

৮৩৪ রানের ম্যাচে টেলরের ঝোড়ো সেঞ্চুরি

৮৩৪ রানের ম্যাচে টেলরের ঝোড়ো সেঞ্চুরি

৮৩৪ রানের ম্যাচে টেলরের ঝোড়ো সেঞ্চুরি

 

২০১৬ রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে দুই ম্যাচে চারশ-প্লাস রান করেছিল নটিংহামশায়ার। কাউন্টি ক্লাবটি ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় ১২ মাসের মধ্যে তৃতীয়বার চারশ ছাড়ানো রান করেছে।
টাউন্টনের কাউন্টি গ্রাউন্ডে কাল ব্রেন্ডন টেলরের ঝোড়ো সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৪২৯ রান তোলে নটিংহামশায়ার। যেটি এই মাঠে লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ ইনিংস। জবাবে সমারসেট ৪৮ ওভারে অলআউট হয় ৪০৫ রানে। ৮৩৪ রান আর ২৮ ছক্কার ম্যাচটি ২৪ রানে জিতে সেমিফাইনালে উঠেছে নটিংহামশায়ার।
টস হেরে ব্যাট করতে নেমে ৮২ রানের উদ্বোধনী জুটিতে নটিংহামশায়ারকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মাইকেল লাম্ব ও রিকি উইসেলস। আর চারে নামা টেলরের ঝোড়ো সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে নটিংহামশায়ার।
৬৯ বলে সেঞ্চুরি করা টেলর ৯৭ বলে করেছেন ১৫৪ রান। ১৭ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান প্রাক্তন জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান। ৬২ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রান করেন উইসেলস। লাম্ব ৪৭, সামিত প্যাটেল ৬৬ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।
সমারসেটের এগারো ব্যাটসম্যানের নয়জনই অবশ্য দুই অঙ্ক ছুঁয়েছেন। তবে পঞ্চাশ পার করতে পেরেছেন কেবল দুজন। সর্বোচ্চ ৯১ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডিন এলগার। পিটার ট্রেগোর ব্যাট থেকে আসে ৬৬ রান।
গত রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ট্রেন্ট ব্রিজে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ৮ উইকেটে ৪৪৫ রান করেছিল নটিংহামশায়ার। জবাবে নর্দাম্পটনশায়ার করেছিল ৪২৫ রান। 
৮৭০ রানের ম্যাচটি নটিংহামশায়ার জিতেছিল ২০ রানে। এক ম্যাচ পর একই মাঠে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ৪১৫ রান করে ২৬ রানে ম্যাচ জিতেছিল নটিংহামশায়ার।
গো নিউজ২৪

No comments:

Post a Comment

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...