চ্যাম্পিয়নস ট্রফির সেরা ৫ ব্যাটসম্যান, তালিকায় তামিম - Cricknews360

Breaking

Latest Tweets

Wednesday, June 14, 2017

চ্যাম্পিয়নস ট্রফির সেরা ৫ ব্যাটসম্যান, তালিকায় তামিম

চ্যাম্পিয়নস ট্রফির সেরা ৫ ব্যাটসম্যান, তালিকায় তামিম
চ্যাম্পিয়নস ট্রফির পর্দা নামতে আর মাত্র বাকি তিন দিন।  ইংল্যান্ড-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ এই চার দলের মধ্যে কে যাবে সেমিফাইনালে তার নিয়ে চিন্তা করছে সবাই। কিন্তু এর মাঝে অনেকেই হিসাব করতে শুরু করেছে, কে হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ব্যাটসম্যান।  যদিও হাতে বাকি আছে দু’টি সেমিফাইনাল ম্যাচ ও একটি ফাইনাল।  ব্যাট হাতে কারা সব চেয়ে বেশি চার-ছক্কার ফুলঝুড়ি ফুটিয়েছেন।  অবশ্য সেই তালিকায় রয়েছে বাংলাদেশের তামিম ইকবালও। 
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের অধীর অপেক্ষা। এজবাস্টনের ঐতিহাসিক মাঠে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে, এ নিয়ে নানা জল্পনা-কল্পনা। 
এছাড়া, গ্রুপ পর্বের সব ম্যাচেই জয় পেয়েছে ইংল্যান্ড। দাপট দেখিয়ে প্রথম দল হিসেবে সেমির টিকেট কাটে ইংলিশরা। প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারায় দলটি। আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ রানে ৩ উইকেট হারালেও বৃষ্টি আইনে জয় তুলে নেন মরগান-স্টোকসরা।  তাদের সামনে রয়েছে পাকিস্তান। 
পাকিস্তানকে ১২৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করে ভারত। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে যায় ভারত। আসরে টিকে থাকার লড়াইয়ে সাউথ আফ্রিকাকে ৮ উইকেটে পরাজিত করে সেমিতে উঠে ভারত। ১৫ জুন দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকাকে ধসিয়ে দেয় আমির-শোয়েবরা। আর সেমির দৌড়ে শ্রীলঙ্কাকে বিদায় করে দারুণ সূচনা করে পাকিস্তান। ১৪ জুন প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...