ওয়ানডে ক্রিকেটের ইতিহাস - Cricknews360

Breaking

Latest Tweets

Friday, June 2, 2017

ওয়ানডে ক্রিকেটের ইতিহাস

ওয়ানডে ক্রিকেটের ইতিহাস


ক্রিকেট এমন একটি খেলা যার জনপ্রিয়তা সম্পর্কে আজ আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বিশ্বের অনেক দেশেই আজ ক্রিকেট সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে। এ কথা অনস্বীকার্য যে, ক্রিকেটের বর্তমান রূপ যত ঝকমকা থাকুক না কেন, শুরুটা কিন্তু মোটেও রাজসিক ছিল না।
নথিপত্রে পাওয়া ১ম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ১৬ জানুয়ারি ১৫৯৮। কিন্তু ১২৭২ সালে প্রিন্স অ্যাডওয়ার্ড ক্রিকেট খেলেছেন এর প্রমাণ রয়েছে। ১৭৭৫, ১৭৮০ ও ১৭৮৭ সালে তিনবার নাম পরিবর্তনের মাধ্যমে এমসিসি বা মেরিলিন ক্রিকেট ক্লাব আত্মপ্রকাশ করল। এরাই মূলত ক্রিকেটের শিথিল নিয়মকানুনগুলোকে সঠিক ও নিয়মতান্ত্রিক চেহারায় নিয়ে আসেন।
লক্ষণীয়, ১৬ জুন, ১৮৬৪ সালে এমসিসির উদ্যোগে আন্ডার আর্ম বোলিংকে পরিবর্তন করে ওভার আর্ম পদ্ধতি চালু করা হয়। ক্রিকেটের সবচেয়ে বড় আসর টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় ১৫ মার্চ, ১৮৭৭ সালে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্নে অনুষ্ঠিত হয় বিশ্বের ১ম টেস্ট। ১৮৮২-৮৩ সাল থেকে শুরু হয় মর্যাদাপূর্ণ অ্যাশেজ লড়াই। এরপর থেকে অন্যান্য দেশ টেস্ট ক্রিকেটে একে একে পদার্পণ করে। দক্ষিণ আফ্রিকা ১৮৮৮-৮৯, ওয়েস্ট ইন্ডিজ ১৯২৮, নিউজিল্যান্ড ১৯২৯-৩০, ভারত ১৯৩২, পাকিস্তান ১৯৫২-৫৩, শ্রীলঙ্কা ১৯৮১-৮২, জিম্বাবুয়ে ১৯৯২ এবং বাংলাদেশ ১৩ নভেম্বর, ২০০০।
উল্লেখ্য যে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা লর্ডসে ১৫ জুন, ১৯০৯ সালে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স গঠন করেছিলেন। পরবর্তী সময়ে ১৯৬৫ সালের ১৫ জুলাই এর নতুন নামকরণ হয় ওঈঈ. বর্তমানে ওঈঈ-ই হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
প্রথম দিকে টেস্টগুলো দর্শকদের প্রচুর আনন্দ দিলেও ধীরে ধীরে এর উত্তেজনা ঝিমিয়ে আসে। টেস্ট ক্রিকেট শুরুর ১৩৫ বছর পার হয়ে গেছে। বিশেষ করে ১৯৫০-এর পর থেকে দর্শকদের কাছে এর গ্রহণযোগ্যতা কমে এসেছে। ক্রিকেট ও তার ঐশ্বর্যকে বাঁচানোর তাগিদে মাঠে দর্শক টানা একান্ত জরুরি হয়ে ওঠে। বলা প্রয়োজন, নেতানো মাঠের সঙ্গে অর্থের সম্পর্কও জড়িত। তাই ক্রিকেটের স্বার্থে ক্রিকেটকে আর্থিকভাবে সচ্ছল হিসেবে বাঁচিয়ে রাখার জন্য খোদ ইংল্যান্ডের মাটিতেই প্রথম সীমিত ওভারের ম্যাচ পৃথিবীর আলো দেখল।
রাগনেল হার্ভের উদ্যোগে রথম্যানস কো. ৪০ ওভারের একটি টুর্নামেন্ট আয়োজন করে। খেলা হতো রোববারে। তাতে খেলতেন কাউন্টি দলগুলোর বিপক্ষে চলতি ও প্রাক্তন তারকা খেলোয়াড়দের সম্মিলনে গড়া ইন্টারন্যাশনাল কার্ভেলিয়ার্স। এই ম্যাচগুলো লাইভ প্রোগ্রাম দেখাত বিবিসির ২ নম্বর চ্যানেল। ফলাফল অভূতপূর্ব সাফল্য। যেসব দর্শক তিন দিনের ফলাফলবিহীন অসমাপ্ত ম্যাচ না দেখার জন্য মাঠ ত্যাগ করেছিলেন, তারাই সকাল-বিকালের ম্যাচে জয়-পরাজয় প্রত্যক্ষ করার জন্য নাড়ির টানে মাঠে আসতে শুরু করল।
১৯৬৩ সালে এমসিসি ইংল্যান্ডে জিলেট কাপ সীমিত ৬০ ওভারের টুর্নামেন্ট শুরু করে, তা ১৯৮১তে ন্যাটাওয়েস্ট ট্রমি নামে পরিচিতি লাভ করে। ১৯৬৯ সালে আর একটি ৪০ ওভারের রোববারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যার নামকরণ হয় জনপ্লেয়ার স্পেশাল লিগ।
ইংল্যান্ডে সীমিত ওভারের খেলার জনপ্রিয়তা দেখে পরবর্তী সময়ে অপরাপর টেস্ট প্লেয়িং দেশগুলোও সীমিত ওভারের খেলায় অভ্যস্ত হয়ে পড়ে।
এখানে লক্ষণীয় যে, ১৯৭১ সালে গোড়ার দিকে সর্বপ্রথম মাঠে গড়ায় ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা মেলবোর্নে। এটাই ওডিআই ইতিহাসের আনুষ্ঠানিক ১ম ম্যাচ।
পরবর্তী সময়ে ওডিআই-এর বিশাল জনপ্রিয়তা ধরে রাখার জন্য আইসিসি ১৯৭৫ সালে ১ম বিশ্বকাপ আয়োজন করে। প্রতি চার বছর পর পর এই বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এ পর্যন্ত ১৯৭৫ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট দশটি সফল বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল। এই বিশ্বকাপের কল্যাণে ওডিআই এখন জনপ্রিয়তার তুঙ্গে।
এই জনপ্রিয়তার কারণে সর্বকালের সর্বসেরা ব্যাটসম্যান ডন ব্রডম্যান বলেছেন, ‘শেষ পর্যন্ত লোকের কাছে যেটা বড় হয়ে উঠে তা হলো আনন্দ পাওয়ার মাত্রা।’ একদিনের এই এন্টারটেইনমেন্ট ভ্যালুর কথা চিন্তা করে তিনি ওয়ান ডে ক্রিকেট মেনে নিয়েছেন। ১৯৮৬’র ওয়েজডেন ক্রিকেটারস অ্যালমানাক এ ডন ব্রডম্যান লিখেছেন, ‘চিরাচরিত টেস্ট ক্রিকেট সম্পর্কে আমার রয়েছে গভীর দুর্বলতা। আমার দৃঢ় বিশ্বাস, এখনও অধিকাংশ দর্শক এবং ক্রিকেটার টেস্ট ক্রিকেটকেই সর্বোত্তম প্রতিদ্বন্দ্বিতা হিসেবে জানেন। তবুও স্বীকার করে নিতে হয়, সময়ের দাবি হচ্ছে ওডিআই। একদিনের ম্যাচগুলোতে উপচেপড়া দর্শকের সংখ্যা তার বড় প্রমাণ। আর এই সঙ্গে এও বোধকরি বলা চলে যে, টাকা-পয়সার ব্যাপারে কর্তৃপক্ষের কাছে একদিনের ম্যাচই হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক। ফলে ওঈঈ আয়োজক দেশের বোর্ডগুলো রমরমা ব্যবসা করছে। বর্তমানে ওঈঈ’র সব সদস্য দেশের বোর্ড টাকা-পয়সায় স্বয়ংসম্পন্ন এবং খেলোয়াড়রাও ভালো বেতন-ভাতাদিসহ বিভিন্ন সুবিধা ভোগ করছেন।

Tags:  ব্রেকিং নিউজ , খেলার খবর , cricknews24bd ,  সিরিজ ,    খেলার জগৎ , সর্বশেষ খেলার খবর , বাংলাদেশ ক্রিকেট

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...