বাংলাদেশ দলে গাঙ্গুলীর প্রিয় ক্রিকেটার কে জানেন? - Cricknews360

Breaking

Latest Tweets

Thursday, June 15, 2017

বাংলাদেশ দলে গাঙ্গুলীর প্রিয় ক্রিকেটার কে জানেন?

বাংলাদেশ দলে গাঙ্গুলীর প্রিয় ক্রিকেটার কে জানেন?
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ এর সবেচেয়ে আলোচিত বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর ম্যাচ নিয়ে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে দেয়া এক প্রশ্নের জবাবে এই ম্যাচ নিয়ে খুব কমই বললেন ‘গাঙ্গুলী’। বাংলাদেশের পারফরম্যান্স থেকে রিয়াদ এর ব্যাটিং পজিশনই ছিল তার বক্তব্যের পুরোটা জুড়ে।
সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি তো ওই ম্যাচে কমেন্ট্রি করছিলাম। বাংলাদেশ খুব ভালো খেলেছে। আচ্ছা, আমাকে বলুন তো, মাহমুদউল্লাহ এত নিচে খেলে কেন? এত ভালো প্লেয়ার! এত নিচে কেন ব্যাট করবে? সাকিবও সেদিন খুব ভালো খেলেছে। অসাধারণ ব্যাটিং করেছে। সবচেয়ে বড় কথা, কোনো সময় মনে হয়নি যে, ম্যাচটা ওরা বের করতে পারবে না। এরা দুজন আছে, তামিমও ফর্মে আছে। বলছি তো, ভারতের সঙ্গে ভালো খেলা হবে।’
মাহমুদউল্লাহ তার প্রিয় ক্রিকেটার জানিয়ে তিনি জানান, ‘আমি জানি না কেন, মাহমুদউল্লাহকে আমার খুব ভালো লাগে। ভেবে পাই না, ও কেন এত পরে ব্যাট করে! তামিম চাচা খুব ভালো খেলছে (হাসি)। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি (আইপিএলে এক মৌসুমে সৌরভের পুনে ওয়ারিয়র্স দলে ছিলেন তামিম)। সাকিব সেদিন কী দুর্দান্ত ইনিংসটাই না খেলল! ভালো প্লেয়ার প্রচুর। তাসকিন ভালো…রুবেল ভালো…’।
গো নিউজ ২৪

No comments:

Post a Comment

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...