তামিম-সাকিবের হাতে বাংলাদেশের জয়ের চাবি - Cricknews360

Breaking

Latest Tweets

Thursday, June 15, 2017

তামিম-সাকিবের হাতে বাংলাদেশের জয়ের চাবি

তামিম-সাকিবের হাতে বাংলাদেশের জয়ের চাবি


‘তামিম-সাকিবের হাতে বাংলাদেশের জয়ের চাবি’
এই প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের শেষ চারে দল। গোটা বাংলাদেশ জুড়েই সাকিব, মাশরাফিদের নিয়ে স্বপ্নের পারদটা চড়ছে। ক্রিকেটীয় মহাআসরের এত বড় মঞ্চে এর আগে কখনও শেষ চারে জায়গা করে নিতে পারেনি দল। সেজন্যই মাশরাফিবাহিনীর মধ্যে কিছুটা হলেও চাপা টেনশনের চোরাস্রোত বইবে, এমনটাই অভিমত গড়পড়তা ক্রিকেট বিশেষজ্ঞদের। 

তবে, বাংলাদেশের প্রাক্তন দলপতি আমিনুল ইসলাম স্পষ্টই জানিয়ে দিলেন, মাঠে নেমে ভারতের বিরুদ্ধে শক্তপোক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারলেই কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমিনুলের মতে, ‘‌ভারতকে হারানোর ক্ষমতা কিন্তু আমাদের ছেলেদের রয়েছে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টে আমরা নিউজিল্যন্ডের মতো দলকে হারিয়েছি। সাম্প্রতিককালে বাংলাদেশের পারফরমেন্স বেশ ভাল। নিজেদের ঠিকঠাকভাবে মেলে ধরতে পারলে কোহলিদেরও হারানো সম্ভব। ভুলে যাবেন না, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কিন্তু নেহাত কম নয়। মানছি আমাদের দলটায় কোনও বিরাট কোহলি নেই, কিন্তু রয়েছে এমন কিছু ক্রিকেটার যারা নিজেদের দিনে যে কোনও পরিস্থিতি থেকেই ম্যাচ বার করে আনতে সক্ষম।’‌ 
ভারতের বিরুদ্ধে লক্ষ্মীবারের মহা ম্যাচে দলকে জেতাতে কার ওপর সবচেয়ে ভরসা করে রয়েছেন?‌ এই প্রশ্নের জবাবে আমিনুল বলেছেন, ‘‌সাকিব!‌ কারণ আমার মতে ওই পারে ব্যাটের পাশাপাশি বল হাতেও দলকে জয়ের রাস্তা দেখাতে। তামিমও (‌‌ইকবাল‌)‌‌ এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে। ওর দিকেও তাকিয়ে থাকতেই হচ্ছে।’‌    ‌‌‌
গো নিউজ২৪/এনএফ

No comments:

Post a Comment

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...