দুঃসংবাদ পেলেন তিন টাইগার মাশরাফি, সাকিব ও মোস্তাফিজুর - Cricknews360

Breaking

Latest Tweets

Wednesday, June 14, 2017

দুঃসংবাদ পেলেন তিন টাইগার মাশরাফি, সাকিব ও মোস্তাফিজুর

মাশরাফি-সাকিব-মোস্তাফিজের জন্য দুঃসংবাদ





দুঃসংবাদ পেলেন তিন টাইগার মাশরাফি, সাকিব ও মোস্তাফিজুর রহমান। রচ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগ মুহূর্ত শিরোনাম ছিল মাশরাফি-মোস্তাফিজ-সাকিবের উন্নতি। 
দুই সপ্তাহ না যেতেই শিরোনাম গেল পুরো পাল্টে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল হাতে নৈপুণ্য দেখাতে না পারায় বাংলাদেশের এই তিন বোলারই আইসিসির র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন। এদের মধ্যে সাকিবের অবনতি হয়েছে সবেচেয়ে বেশি।
আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড। ৯ নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা সাকিব সাত ধাপ পিছিয়ে ১৬ নম্বরে নেমে গেছেন। মাশরাফি চার ধাপ পিছিয়ে ১৮ নম্বরে এবং মোস্তাফিজ ছয় ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন।
বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফটা দিয়েছেন রশিদ খান; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেয়া এই আফগান স্পিনার ১৮ ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন।
হ্যাজলউড ছাড়া শীর্ষ পাঁচে থাকা অপর চারজন হলেন- ইমরান তাহির, মিচেল স্টার্ক, ক্যাগিসো রাবাদা ও সুনিল নারিন। রশিদের চেয়ে এক ধাপ ওপরে রয়েছেন ট্রেন্ট বোল্ট। ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট এবং মোহাম্মদ নবী- শীর্ষ দশের শেষ তিনটি জায়গায় রয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবি ডি ভিলিয়ার্সের ব্যর্থতার ছাপ পড়ে র‌্যাঙ্কিংয়েও। শীর্ষস্থান থেকে দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেলেন এই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। অন্যদিকে দারুণ ব্যাটিংয়ের পুরস্কারস্বরূপ দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। ডেভিড ওয়ার্নার যথারীতি দুই নম্বরেই রয়েছেন।
শীর্ষ পাঁচে থাকা অপর দুজন হলেন জো রুট ও কেন উইলিয়ামসন। ছয় থেকে দশ নম্বরে রয়েছেন যথাক্রমে- কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, বাবর আজম, মার্টিন গাপটিল ও শিখর ধাওয়ান।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন তামিম ইকবাল। মুশফিকুর রহীম ২১ নম্বর অবস্থান ধরে রেখেছেন। উন্নতি হয়েছে সাকিব ও মাহমুদউল্লাহর। সাকিব এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন। মাহমুদউল্লাহ ছয় ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এলেন।
অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ হাফিজের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়েছে শীর্ষে থাকা সাকিব আল হাসানের। ৩৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছেন সাকিব। হাফিজের পয়েন্ট কমে নেমেছে ৩৩৯-এ। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ৩২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩০৬) ও জেমস ফকনার (২৯৯) সাকিবের চেয়ে নিরাপদ দূরত্বেই রয়েছেন।






Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...