সাব্বিরের ব্রেকথ্রু, খেলায় ফিরল বাংলাদেশ
বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দিলেন সাব্বির রহমান। মারাত্মক হয়ে ওঠা হ্যালেস-রুট জুটি তিনি ভেঙে দিয়েছেন। বাংলাদেশ খেলায় ফিরে এসেছে। এই জুটি ১৫৯ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিল। হ্যালেসকে বিদায় করেছেন সাব্বির রহমান। তিনি ৯৫ রান করেছিলেন। ইংল্যান্ডের স্কোর এখন ২৮.২ ওভারে ২ উইকেটে ১৭০। তাদের করতে হবে ২১.৩ ওভারে আরো ১৩৬ রান।
প্রথম উইকেটটি নিয়েছিলেন মাশরাফি মর্তুজা।

এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করেছে বাংলাদেশ।
লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলীয় ৯৫ রানের মধ্যে ওপেনার সৌম্য সরকার ২৮ ও ইমরুল কায়েস ১৯ রানে করে ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ১২টি চার ও ৩টি ছক্কায় ১৪২ বলে ১২৮ রান করেন তামিম।
তৃতীয় উইকেটে তামিমের সাথে ১৬৬ রানের জুটি গড়েন মুশফিকুর। ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৭৯ রান করেন তিনি। তার ৭২ বলের ইনিংসে ৮টি চার ছিলো।
৪৫তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দলীয় ২৬১ রানেই বিদায় নেন তামিম ও মুশফিকুর। তাদের বিদায়ের পর বাংলাদেশের স্কোরটাকে ৬ উইকেটে ৩০৫ রানে নিয়ে গেছেন পরের দিকের ব্যাটসম্যানরা।
সাকিব আল হাসান ১০ রান করে ফিরলেও সাব্বির রহমান ১৫ বলে ২৪ রান করেন। মাহমুদল্লাহ ৬ ও মোসাদ্দেক ২ রান করে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট ৫৯ রানে ৪ উইকেট নেন।