আজ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অঘটন ঘটবে!
আজ বিকাল সাড়ে তিনটায় ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি দুই দেশের মান সম্মানের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। অন্যদিকে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতকে ম্যাচটিতে জিততেই হবে।
আজ যদি কোহলিদের বিরুদ্ধে বাংলাদেশ জয় লাভ করে বলতেই হবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন এটি। যে যাই বলুন না কেন গত কয়েক বছর ধরে বাংলাদেশ-ভারত ম্যাচ মানে আলাদা উত্তেজনা। আর সেই ভারত-বাংলাদেশ কিনা আজ মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে। ভাবা যায়? উত্তেজনার পারদ কত মাত্রা বেগে প্রবাহিত হচ্ছে ক্রিকেট দুনিয়ায়?
যদিও কাগজ-কলম নিয়ে বসি তবে অনেকটাই এগিয়ে থাকবে ভারত। একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে পাণ্ডিয়া-ধাওয়ানদের হাত ধরে দারুণ জ্বলছে দলটি। তাছাড়া সর্বশেষ সাক্ষাতে বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়েছে টেন্ডুলকার শীর্ষরা। সর্বোপরি ইতিহাসও কথা বলছে ভারতীয়দের হয়ে। দুদল এ পর্যন্ত ওয়ানডেতে ৩২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি ম্যাচ। বিপরীতে ভারত জিতেছে ২৬টি ম্যাচে।
বাস্তবতা হলো এসব ইতিহাসের বস্তাপচা কথা এখন আর ক্রিকেটে চলে না। কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজ, মাশরাফি, তামিমরা। যাদের স্মৃতিতে এখন দারুণ টাটকা দেশের মাটিতে ভারতকে বলে কয়ে সিরিজ হারানোর স্মৃতি।
ভারতের বিপক্ষে বাংলাদেশের অনুপ্রেরণার অভাব নেই। সেই ২০০৭ বিশ্বকাপ থেকে এই দলটিকে বিদায় করে দিয়েছিলেন তরুণ মুশফিক, তামিমরা। এরপর ২০১৫ সালে এসে দুদলের বিশ্বকাপে এক বিতর্কিত লড়াই। যে লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে একটার পর একটা সিদ্ধান্ত যাওয়াতে ছিটকে গেল বাংলাদেশ। আর তারপরই ভারতকে সিরিজ হারানো।
সেই সিরিজ হারানোর ব্যাপারটাই আজকে সবচেয়ে বেশি টাটকা হয়ে সামনে আসবে। কারণ, তারপর থেকে এই প্রথম বাংলাদেশ ও ভারত স্বীকৃত ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে। সেটা ছিল মোস্তাফিজের অভিষেক সিরিজ। প্রথম ম্যাচে ৫ ও পরের ম্যাচে ৬; ১১ উইকেট নিয়ে শুরু করেছিলেন মোস্তাফিজ। আর সেই তোপেই উড়ে গিয়েছিল ভারতীয় দল। আজ যখন আরেকবার দুদল মুখোমুখি, তখন সেই মোস্তাফিজের প্রসঙ্গ না এসে পারেই না।
মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশের জন্য বড় একটা ব্যাপার হলো টপ ও মিডল অর্ডারে কয়েকজন ব্যাটসম্যানের দারুণ ফর্ম। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। দারুণ ছন্দে আছেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। বিশেষ করে সর্বশেষ ম্যাচে এই দুজন মহাকাব্যিক যে জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন, সেটা হতে পারে দারুণ এক প্রেরণা। ওই এক জুটিই বাংলাদেশের মনোবল তুঙ্গে তুলে দিতে পারে। আজ দেখার বিষয় বাংলাদেশ সেই মনোবল দিয়ে ইতিহাসের চূড়া স্পর্শ করতে পারে কি না!
গো নিউজ২৪/এআর
No comments:
Post a Comment