ভারতকে পেলে বাংলাদেশের যে ব্যাটসম্যান জ্বলে উঠে - Cricknews360

Breaking

Latest Tweets

Thursday, June 15, 2017

ভারতকে পেলে বাংলাদেশের যে ব্যাটসম্যান জ্বলে উঠে

ভারতকে পেলে বাংলাদেশের যে ব্যাটসম্যান জ্বলে উঠে


ভারতকে পেলে বাংলাদেশের যে ব্যাটসম্যান জ্বলে উঠে
তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের এক আলোকিত উজ্জ্বল নক্ষত্র।  তার আলোয় আলোকিত হতে পারে আজ বাংলাদেশ।  যদি তামিম ইকবাল জ্বলে উঠতে পারেন তাহলে ভারতের সামনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার।
আজ চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  এই ম্যাচে ভারতীয়দের মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারেন তামিম।  একদিনের ক্রিকেটে ভারতীয়দের বিপক্ষে ঝকঝকে পরিসংখ্যান তামিমের।  ১৭ ম্যাচে ৫০৪ রান করেছেন তামিম।  রয়েছে ৬টা অর্ধশতকও।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তামিম ইকবাল।  চলমান বছরে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে তামিম।  একদিনের ক্রিকেটে এখন তার ব্যাটিং গড় ৬৯.১২।  যেটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য।  দশ ম্যাচের নয় ইনিংসে তামিমের রান সংখ্যা ৫৫৩।  রয়েছে ২টি শতক আর তিনটি অর্ধশতক।
চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমের ব্যাটে চলছে রানের ফোয়ারা।  ইতোমধ্যে সেরা রান সংগ্রাহকের তালিকায় চারে জায়গা করে নিয়েছেন তামিম।  ওজিদের বিপক্ষে ৯৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তামিম।  তার আগে ওভালে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে করেন শতরান।  ১১ চার আর ১ ছয়ে হাঁকান ওয়ানডে ক্যারিয়ারের নবম শতক।
অবশ্য সর্বশেষ কিউই বধের দিন হাসেনি তামিমের ব্যাট।  তবুও ক্রিকেটবোদ্ধাদের চোখে তামিম একাই একশ।
২০১৫ সালে তামিম ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চার হাজারি ক্লাবে নাম লেখান।  মুশফিকুর রহিমের পর তামিম ইকবাল বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বিশতক করেন।
এছাড়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশির মধ্যে শতকের দেখা পান তামিম।  প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েন হাজার রানের মাইলফলক।  ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক রানের মালিক তামিম।  টি-টোয়েন্টিতে আছেন দ্বিতীয় স্থানে।
গো নিউজ ২৪

No comments:

Post a Comment

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...