মনে পরে তাসকিনের প্রথম টেস্ট ম্যাচ??? দেখে নিন প্রথম তাসকিন কে - Cricknews360

Breaking

Latest Tweets

Thursday, June 1, 2017

মনে পরে তাসকিনের প্রথম টেস্ট ম্যাচ??? দেখে নিন প্রথম তাসকিন কে

মনে পরে তাসকিনের প্রথম টেস্ট ম্যাচ??? দেখে নিন প্রথম তাসকিন কে





প্রথম টেস্ট খেলছেন তাসকিন।প্রথম উইকেটও পেয়ে গেছেন প্রথম টেস্টে।তাসকিনের অভিষেক টেস্ট প্রসঙ্গ এলে, তাসকিনও যেন ফিরে গেলেন মাঠে।প্রথম টেস্টে সাদা পোশাক গায়ে লাল বল হাতে বল করার রোমাঞ্চ খেলে গেল তাঁর চোখে-মুখে।
লম্বা সময় ধরে বোলিংয়ের অভিজ্ঞতাও হলো তার।
টেস্ট ক্রিকেট প্রসঙ্গে তাসকিন বলেন বেশ কঠিন, শরীরে অনেক চাপ পড়ে,তবে আমি অনেক উপভোগ করেছি। প্রায় দেড় শ ওভার ফিল্ডিং তো করলাম, ২৯ ওভার বোলিং করেছি তা যদিও একটু কষ্টকর। তবে মাঠে খেলাটা উপভোগ করেছি বেশ।
আমি টেস্ট খেলছে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ম্যাচের শেষটা ভালো হলে আরও বেশী ভালো লাগবে। সব মিলিয়ে চ্যালেঞ্জিং এটা আমার জন্য।তিনি আরও বলেন আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। এত দিন টিভিতে টেস্ট ম্যাচ খেলা দেখেছি। এখন আল্লাহর অশেষ রহমতে আমি নিজেই খেলছি।
তাছাড়া টেস্টে বোলারদের ধৈর্যের একটা ব্যাপার আছে। শারীরিকভাবে ফিট থাকাটা অনেক জরুরি। বল করা অনেক চ্যালেঞ্জিং এখানে । এটা আমার প্রথম টেস্ট। প্রথম টেস্টের ভুল থেকে ভবিষ্যতে শিক্ষা নেওয়ার চেষ্টা করব আমি অবশই।
প্রথম টেস্ট উইকেটে উইলিয়ামসনকে আউট করেই শুরু হল তাসকিনের।তিনি বলেন কোচসহ সবাই আমার বোলিংয়ের অনেক প্রশংসা করেছেন। বলেছেন, প্রথম টেস্ট হিসেবে আমি অনেক ভালো করেছি।
সাব্বির রহমান যদি স্লিপে জিৎ রাভালের ক্যাচটা না ফেলতেন, তাহলে টেস্টের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন তাসকিন অথবা আরেকবার সাকিব আল হাসান যদি আরেকটু সজাগ থাকতেন, তাসকিনের উইকেট-সংখ্যা বাড়তেও পারত,কিছুটা আফসোস রয়ে গেলোনা তো তাসকিনএর।
বেশি দিন এ রকম মিস হবে না আশা করি ।ওয়েলিংটনের অভিষেক টেস্টটা তাসকিনের জন্য স্মরণীয় হতেই পারত।তাসকিন আশাবাদী, নতুন দিনে বিপর্যয় সামলে ওঠা যাবে।বাংলাদেশ জয়ের লক্ষ্যেই খেলবে।

No comments:

Post a Comment

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...