গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দিয়ে ইংল্যান্ড দলের সম্ভাব্য একাদশ
সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে টিমে একটা পরিবর্তন করতে পারে ইংল্যান্ড। অফ ফর্মে থাকা জেসন রয়-কে বাদ দিয়ে জনি বেয়ারস্টো-কে খেলানোর কথা ভাবছে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দক্ষিণ আফ্রিকা এবং আয়্যারল্যান্ডের সঙ্গে যে ত্রিদেশীয় সিরিজ হয়েছে, সেখানে দুর্দান্ত ফর্মে ছিলেন বেয়ারস্টো। ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে ইয়র্কশায়ারের হয়ে ওপেন করতে নেমে ১৭৪ রানে অসাধারণ ইনিংস খেলে যান তিনি। যার পর থেকে অনেকেই বলতে থাকেন, কেন বেয়ারস্টো-কে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সুযোগ দেওয়া হবে না? খুব সম্ভবত সেই সুযোগ আজ, বুধবার পেতে চলেছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মোট ৮১ বারের দেখায় ৪৯ বার জিতেছে ইংল্যান্ড, ৩০ বার জিতেছে পাকিস্তান। ৫০ ওভারের ক্রিকেটে সর্বশেষ ১৪ বারের দেখায় ইংল্যান্ড জয় পেয়েছে ১২টিতে, পাকিস্তান জয় পেয়েছে দুইটিতে। আইসিসি ইভেন্টে সর্বশেষবারের দেখায়ও জয় পেয়েছিল ইংল্যান্ড।
অন্যদিকে, ইংল্যান্ডের ঘরের মাটিতে খেলা। কন্ডিশন ও গ্যালারিতে দর্শকদের সমর্থনের দিক থেকেও এগিয়ে থাকবে ইংলিশরা। তাছাড়া বৃষ্টির কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে ফাইনালে উঠবে ইংল্যান্ডই। কারণ, গ্রুপ পর্বে তারা তিনটি ম্যাচই জিতেছিল। আর পাকিস্তান জিতেছিল দুইটি ম্যাচে। এসব দিক বিবেচনা করে ইংল্যান্ডই আজ এগিয়ে থাকবে।
তবে, পরিসংখ্যানে ইংল্যান্ড যতোই এগিয়ে থাকুক মাঠে সেরাটা দিয়ে পাকিস্তান চাইবে ম্যাচটিতে জয় পেতে। পরিসংখ্যানের চেয়ে বড় বিষয় হলো মাঠে যারা সেরাটা দিতে পারবে জয় তাদেরই হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। গত ১২ জুন এই ভেন্যুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান।
ইংল্যান্ড দলের সম্ভাব্য একদশ: জেসন রায়, অ্যালেক্স হেলস, জস বাটলার (উইকেট রক্ষক), ইয়ন মরগান (অধিনায়ক), জো রুট, বেন স্টোকস, মঈন আলী, আদিল রশীদ, বেয়ারস্টো, মার্ক উড ও জ্যাক বল।
Sorce: #গো নিউজ২৪/এনএফ