৫৯৫ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের
সাব্বির রহমানের ফিফটি না ৬০০? বাংলাদেশ কখন ইনিংস ঘোষণা করবে, এ প্রশ্নের সম্ভাব্য উত্তরের প্রথমটিই বেছে নিলেন মুশফিকুর রহিম। সাব্বিরের ফিফটির পর আর ২ রান যোগ করতেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো। ৮ উইকেতে ৫৯৫ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশ যোগ করেছে আরও ৫৩ রান। দিনের অষ্টম ওভারে তাসকিন আহমেদ ফিরলেও সাব্বির অন্যপ্রান্তে ‘অত্যাচার’ চালিয়ে গেছেন স্বাগতিক বোলারদের ওপর। তিন টেস্টের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি (৫৪*) টোলার পথে সাব্বির মেরেছেন ৭টি চার। এর চেয়েও গুরুত্বপূর্ণ, কামরুল ইসলামকে নিয়ে স্ট্রাইক রোটেট করে খেলেছেন, ঠিক যেভাবে টেল এন্ডারদের সঙ্গী করে খেলতে হয়। কামরুলও দারুণ সঙ্গ দিয়েছেন, খেলেছেন ২১টি বল।
নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার নিল ওয়াগনার, ৪ উইকেট পেয়েছেন এই বাঁহাতি পেসার। তবে ৪ উইকেট পেতে তাঁকে খরচ করতে হয়েছে ১৫১ রান। বোলিংয়ে অন্য দেড় শ রান দেওয়া বোলারটি হলেন টিম সাউদি।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ইনিংস ঘোষণা (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২১৭, মুশফিক ১৫৯, সাব্বির ৫৪*, মিরাজ ০, তাসকিন ৩, রাব্বি ৬*; বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮, ডি গ্র্যান্ডহোম ০/৬৫, ওয়াগনার ৪/১৫১ স্যান্টনার ০/৬২, উইলিয়ামসন ০/২০)।