ম্যাচের আগে আম্পায়ারের সঙ্গে কোহলির ৮ মিনিটের কথোপকথন - Cricknews360

Breaking

Latest Tweets

Thursday, June 15, 2017

ম্যাচের আগে আম্পায়ারের সঙ্গে কোহলির ৮ মিনিটের কথোপকথন


ম্যাচের আগে আম্পায়ারের সঙ্গে কোহলির ৮ মিনিটের কথোপকথন


ম্যাচের আগে আম্পায়ারের সঙ্গে কোহলির ৮ মিনিটের কথোপকথন
ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ শেষে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ বিষয়ে আম্পায়ার ধর্মসেনাকে ফোন দিয়েছিলেন বিরাট কোহলি। বুধবার স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে কোহলি ধর্মসেনাকে কল দেন। আর এ কল থেকেই সন্দেহের সূত্রপাত।
আগে থেকেই আইসিসির নির্দেশ ছিল সব খেলোয়াড়ের ফোন ট্র্যাকিং করার। মূলত ফিক্সিং সন্দেহেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। এই দিকে ধর্মসেনার সাথে ৮ মিনিটের কথোপকথন এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
অনিশ্চিত সূত্রে জানা গেছে, বিরাট কোহলি ফোন ট্র্যাকিং এর পর তাকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বহিষ্কার করে আইসিসি । ফলে সেমিফাইনাল বা তার দল সেমি জিতলেও ফাইনাল খেলা হবে না তার।
সূত্র আরও জানিয়েছে, বিরাট কোহলি ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা প্রর্থনা করেন। আইসিসির ৪ সদস্যর কমিটি তদন্তে নামবে আজ। গুরুতর সাজা হতে পারে কোহলির।
এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ দলের একজন জানিয়েছেন, 'এমন একটা ঘটনার পর আমরা তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ এমন শাস্তির আশা করেছিলাম। হয়তো ভারত বলে কোহলি পার পেয়ে যাবে। '
কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বিধায় সংবাদটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। 
সূত্রঃ কালের কণ্ঠ অনলাইন
গো নিউজ ২৪

No comments:

Post a Comment

Featured Post

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা

পাকিস্তানের কাছে পরাজয়ে কোহলির শিক্ষা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ায় স্বাভাবিকভাবেই...